রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ প্রেমতলী বিওপির একটি নিয়মিত টহল দল গোদাগাড়ী উপজেলার আলীপুর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে টহল দল আলীপুর কলাবাগান এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পাতে।
একপর্যায়ে একজন সন্দেহভাজন মাদক কারবারী একটি বস্তা নিয়ে কলাবাগানের দিকে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি সঙ্গে থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৩৬ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM