রাজশাহীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলায় সাতদিনব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে মাদক উদ্ধারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে জেলার আটটি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
বিশেষ অভিযানের প্রথম দিনে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ১১০টি ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক মামলায় ৫ জন এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM