পাঁচবিবিতে ড্রাগন বাগানে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা হেদায়েতুল্লাহ শিপলুর।
জয়নাল আবেদীন জয়, পাঁচবিবি,জয়পুরহাট :
জয়পুরহাটের পাঁচবিবিতে ড্রাগন বাগান করে ভাগ্য বদল করে ফেলেছেন তরুণ উদ্যোক্তা হেদায়েতুল্লাহ শিপলু সহ তিন ভাই।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়
তরুণ উদ্যোক্তা বাগজানা ইউনিয়নের হেদায়েতুল্লাহ শিপলুসহ আপন তিন ভাই নিজ উদ্যোগে গড়ে তুলেছেন
৫০বিঘার ড্রাগন ফলের বাগান।
এই বাগানে প্রত্যেক দিন স্থানীয় পুরুষ মহিলা সহ প্রায় ৭০ জন কর্মী নিয়মিত কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।
ইতিমধ্যেই ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে লাল রংয়ের ফল দেখা দিয়েছে, এই ফল ফলনে হাসিমুখে তরুণ উদ্যোক্তা হেদায়েতুল্লাহ শিপলু একান্ত সাক্ষাৎকারের সাংবাদিকদের বলেন, তিন ভাই মিলে মাছ চাষ থেকে শুরু করে এই ড্রাগন ফলের বাগান শুরু করেছি, আমাদের বেকারত্বের দূরের পাশাপাশি এলাকার প্রায় মহিলা পুরুষ সহ ৭০ জন
কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
দীর্ঘ তিনটি বছর আমাদের চেষ্টার ফলে আজ গাছে ফুল ফল ধরেছে, আল্লাহপাক এবং আপনাদের দোয়ায় এই ফল থেকে অনেক মুনাফা হওয়া সম্ভব বলে তিনি আশা করেন, এছাড়াও তিনি বলেন, প্রত্যেকদিন এই ড্রাগন ফলের বাগান দেখতে শত শত পর্যটক এলাকার বাহির থেকে আসা যাওয়া করে, নদীতে আমাদের মতো করে অনেক কষ্ট করে একটি বাঁশের সাকো তৈরি করা হয়েছিল,
সাঁকোটি এখন বিলিনের পথে, আমাদের বাগানে শ্রমিকসহ যাতায়াতে খুবই অসুবিধা, তিনি জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এবং জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্যের নিকট সাংবাদিকদের মাধ্যমে আবেদন করেছেন
ওখানে যেন কম বাজেটে হলে একটি ব্রিজের ব্যবস্থা করা হয়। একটি ব্রিজ হলে বাহিরের লোকজনের আনাগোনা বারলে পাঁচবিবির এই মবঃশ্বলে হতে পারে একটি পর্যটনকেন্দ্র।
এ বিষয়ে পাচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, উপজেলা কৃষি অফিস থেকে এই ড্রাগন বাগানে সব ধরনের সরকারি সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM