
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউপিস্থ
অদ্য ২১/০৭/২৬ ইং তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বটগাছতলা সাকিনের সিয়াম এলপিজি ফিলিং স্টেশন এর অনুমান ১০০ গজ পূর্বে লক্ষ্মীপুর টু চৌরাস্তাগামী সড়কের উপর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ১। মোঃ মোক্তারুজ্জামান (৩৫), পিতা: মোঃ শহিদুল্লাহ, মাতা: হালিমা বেগম, সাং: ব্যাপারি বাড়ি, ০৩ নং ওর্য়াড, ০১ নং উত্তর চর আবাবিল ইউপি, রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা, ২।
সাদেক হোসেন মাল (৩৮), পিতা: আলী আহমদ মাল, মাতা: জুলেখা বেগম, সাং: র্পূব চর কৃষ্ণপুর, মালোগা বাড়ি, আলগীবাজার ইউপি, হাইমচর থানা, চাঁদপুর ৩। মানিক ব্যাপারি (৩২), পিতা: আব্দুল লতিফ ব্যাপারি, মাতা: মাহফুজা বেগম, সাং: ব্যাপারি বাড়ি, ০৮ নং ওয়ার্ড, গন্ডামারা ইউপি, হাইমচর থানা, চাঁদপুর জেলা, ৪. মাসুদ (৪০), পিতা: শামু মাঝি, মাতা: ফিরোজা আক্তার, সাং: চর কাছিয়া, মাঝিগান্দি, ০৯ নং ওয়ার্ড, চর কাছিয়া ইউপি, রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলাদের কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তল্লাশী করে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি স্ক্রু ড্রাইভার, ০১টি রেঞ্চ, ০২টি চাকু, ০১টি চাপাতি, ০১টি রাম দা, ০১টি কিরিচ, ০২টি কোরাবাড়ি, ০৩টি মোবাইল, ০২টি নি ক্যাপ, ০১টি বেডশীটের অংশবিশেষ, ০১টি ছেড়া লুঙ্গি জব্দ করা হয়।
ধৃতকালীন সময় স্বপন (৪০), পিতা- অজ্ঞাত, সাংঃ পশ্চিম লক্ষ্মীপুর, পৌর ১৫ নং ওয়ার্ডসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।