ডিবি পুলিশের অভিযানে নাটোরে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার, নাটোরের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে নাটোর সদর থানার ১ নম্বর ছাতনী ইউনিয়নের আমহাটি শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আমহাটি শিবপুর গ্রামের সোহরাব আলীর বাড়ির পশ্চিম পাশে নাটোর-নলডাঙ্গা সড়ক থেকে মোঃ শহিদুল ইসলাম (৫১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত রজব আলী প্রামানিক ও মৃত জয়গন বিবির ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM