রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সোমবার (২০ জুলাই) বিকেলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় তারা চাঁদের আলো ফাউন্ডেশনের কার্যক্রম প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জীবনমানের উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে রাসিক প্রশাসককে অবহিত করেন। প্রতিবন্ধী শিশুর শিক্ষা ও জীবনমান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে রাসিক প্রশাসকের নিকট সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোসাঃ রুবিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসাঃ নুরী সুলতানা (জুলি) এবং নির্বাহী সদস্য মোসাঃ শিমুল বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM