মোঃ আব্দুল আলীম ,জেলা প্রতিনিধি, বগুড়াঃ
বাংলাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা বগুড়া সেফওয়ে মোটেল এন্ড হোটেলে এক যাকজমক পূর্ণ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়। উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল করিম ও মোঃ ওয়াহেদুজ্জামান খাঁন (লোটন)। উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির সকল নেতৃবৃন্দ সহ রাজশাহী, রংপুর এবং বগুড়াজোনের ঠিকাদারবৃ›।
উক্ত সমন্বয় সভার সভাপতিত্ব করেন আলহাজ মোঃ সেকেন্দার আলী। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্যে েিয়ই সভার কার্য্যক্রম শুরু হয়। উক্ত সমন্বয় সভার বাংলাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি’র সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম সচিব মোঃ মাসুদুর রহমান ও মিনি ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ সাহবাজ আলী, সিনিঃ সহঃ সভাপতি মোঃ আতিকুর রহমান, সহঃ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাব্বির আহম্মে প্রমুখ। সকলে তারে বক্তব্যে দর বৃদ্ধির লক্ষ্যে যুক্তি তুলে ধরেন।
যৌথ সমন্বয় সভার বক্তব্যকালে সকলের বক্তব্যের প্রতিপ্যা বিষয় ছিল শতভাগ র বৃদ্ধি। তাদের বক্তব্যের মূল বিষয়গুলির মধ্যে জানা যায় দীর্ঘদিন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ঠিকাদারগন অবহেলিত ও নিগৃহিত।
২০১৭ সালের পর হইতে টেন্ডার/কার্য্যােেশর রবৃদ্ধি হয় নাই। সেই পুরনো দরেই ঠিকাদারগন টেন্ডার/কার্য্যদেশ পরিচালনা করিয়া আসিতেছে। আজ ২০২৬ সাল সবকিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু ঠিকাদারী কাজ এর দর সেই আগের অনুযায়ী চলছে। তাতে করে ঠিকাদারী কাজের টেন্ডারে অংশগ্রহণের নিমিত্তে লেবার থেকে শুরু করে ক্যারিং এর খরচ সমন্বয় করে কাজ করা আবার প্রফিট করে আয় করা অত্যন্ত জটিলতর হয়ে উঠেছে।
তাই দর বৃদ্ধি হওয়া আবশ্যক। এছাড়াও পিবিএস এর অফিসগুলোর বিভিন্ন পদের কর্মকর্তাগন ঠিকাদারদের সাথে সহযোগিতার বলে ঠিকাদারী কাজের ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরন করেন। যৌথ সভার নেতৃবৃন্দ বলেন আমরা ঠিকাদারগন বাংলােেশর নাম্বার ওয়ান ট্যাক্স হোল্ডার তথা আমরাই সরকারকে ১ম শ্রেণীর মানুষ হিসাবে আয়কর/ভ্যাট েিয় থাকি। আর আমারে সাথে এই ধরনের আচরন মেনে নেওয়া যায় না।
সমন্বয় সভার নেতৃবৃ› বলেন আমারে অবশ্যই সংগঠিত হতে হবে। একজন আরেকজনের পরিপূরক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই ঠিকাদার, আমাদেরকে একজনের দুঃখ কষ্টে আরেকজনকে পাশে থাকতে হবে। উক্ত বিষয় লইয়া পল্লী বিদ্যুতায়ন অফিসগুলোতে দর বৃদ্ধির জন্য আলাপ আলোচনা করেও কোনরুপ সুরাহা হয় নাই। অফিসগুলো তাদের বক্তব্যে বলতে থাকে আমাদের কিছু করার নেই। সব সরকারের হাতে।
কিছু কিছু অফিস এর কর্মকর্তাগন বলতে থাকে আপনারা নিজেরাই তো ৫% লেসে টেন্ডার/কার্য্যাদেশ এ অংশ গ্রহণ করেন। তাহলে দর বৃদ্ধি হবে কিভাবে? উক্ত বিষয়ে যৌথ সভার সমন্বয়ে সকলে একমত হন যে, শতভাগ দর বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা সকল ঠিকাদারগন টেন্ডারে অংশগ্রহণ থেকে বিরত থাকিব। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে শতভাগ দর বৃদ্ধিতে সরকারের সহিত আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবার মধ্যে দিয়ে সভার কার্য্যক্রম সমাপ্ত হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM