দুর্যোগ প্রশমন দিবস পালন করলেন রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয়
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পিঃ
রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয় এর পক্ষ থেকে দুর্যোগ ও প্রশমন দিবস পালন করা হয়। এ সময় একটি স্লোগান দিয়ে বলা হয় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষে র্যালী, অগ্নিকান্ড ও ভ’মিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণ রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন, ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। পরে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যালয় মাঠে অগ্নিকান্ড ও ভ’মিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM