মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. রায়হান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান হোসেন একই গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে এর জের ধরে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সেনবাগ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM