নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক খোকন সাকিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন সিকিদার বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে একটি ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (রেজিল্ট্রেশন নম্বর: বগুড়া ট-১১-২৪৭২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর নিহত প্রতিমা রানীর স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM