আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা এলাকার রথবাড়ী মহল্লা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রেজাউন নবী (৬৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউন নবী পৌর শহরের কলসা এলাকার রথবাড়ী মহল্লার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
স্থানীয় প্রবীণদের দাবি, রেজাউন নবী দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, “গাঁজাসহ গ্রেপ্তার হওয়া আসামি রেজাউন নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে শুক্রবার বিকেলে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM