রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে ভাতিজা বউকে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্ত করার প্রতিবাদ করায় প্রবাস ফেরত চাচা শ্বশুর আব্দুল মান্নান (৭০) কে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের ভাতিজা আবুল হাশেম কয়েক বছর আগে মারা যাওয়া তিন সন্তানের জননী তার স্ত্রী মরিয়ম বেগম (৩০) তাদের বাড়িতে থাকে। এরই সুবাদে একই এলাকার গ্রাম পুলিশ মিজানের কুনজর পড়ে ঐ পুত্র বধুর উপর। বিভিন্ন সময়ে গ্রাম পুলিশ মিজান তাকে কুপ্রস্তাব দেয়,যা তিনি চাচা শ্বশুর আব্দুল মান্নান সহ বাড়ির সবাইকে জানায়,এরই ধারাবাহিকতায় গ্রাম পুলিশ মিজান কে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ১৭ ই জুলাই সন্ধ্যায় পীর ফয়েজ উল্লাহ বাজারে(তপাদার বাড়ি) দলবদ্ধ হয়ে আব্দুল মান্নান কে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি মারা হয়।উনার শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। আবদুল মান্নান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।প্রাথমিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই রিপোর্ট লেখার সময় এই ব্যাপারে গ্রাম পুলিশ মিজানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূইয়া বলেন উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,এবং আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়ার নির্দেশ প্রদান করেছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM