পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই, সংরক্ষিত মহিলা সদস্য খুরশিদা ইসাহাক, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখা এবং দ্রুত পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM