রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৭ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মো: হোসেন আলীর স্ত্রী মোসা: শাহিনা (৩৩) এবং মো: আবু বক্কারের ছেলে মো: জেনারুল হাসান (৪২)-কে গ্রেপ্তার করে। এ সময় শাহিনার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। অপর আসামি জেনারুলের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM