বাঘায় ৩৫ বোতল চোকো সিরাপসহ আটক ১
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত অবৈধ CHOCO SYRUP উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. শাহাদৎ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে বাঘা থানার তেঁতুলিয়া বাজার এলাকার শ্রী বিন্দাবন কামারের দোকানের সামনে তেঁতুলিয়া-পীরগাছা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশের দাবি, অভিযুক্তের পিঠে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল কোডিনযুক্ত চোকো সিরাপ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তার হওয়া মো. শাহাদতের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার তেজকুনিপাড়া এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বাঘা থানাসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM