রাসিকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী-হুইলচেয়ার বিতরণ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি।
শুক্রবার বিকেলে শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রাসিক সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। এছাড়া মহানগরীর চলমান অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত শেষ করে নাগরিক সেবা আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
লিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। এছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত ফাউন্ডেশনের মো. জনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM