রাজবাড়ীতে লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে রথযাত্রা উৎসব ও মহানামযজ্ঞ
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মহানাম যজ্ঞের আয়োজনের মধ্যে দিয়ে মহোৎসব অনুষ্ঠান চলছে ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন- এবং বক্তব্য রাখেন – রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে মহানাম যজ্ঞের আয়োজনের মধ্যে দিয়ে শেষ হবে এই বৃহত্তম অনুষ্ঠান।
বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণ কর্মকারের সঞ্চালনায়ও লক্ষ্মীকোল হরিসভা মন্দির রথযাত্রা উপ-কমিটির সভাপতি প্রভাত দাস বিষ্ণুর সভাপতিত্বে-এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম সেবা, রাজবাড়ী সদর থানা ইনচার্জ, উত্তম কুমার ঘোষ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু অশোক সরকার, লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুল, সাবেক মহিলা কাউন্সিল ডেইজি, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM