মোহনপুরে র্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর মোহনপুর উপজেলায় র্যাব-৫-এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
র্যাব-৫ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মোঃ মুকুল ওরফে কালু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
এ সময় ট্রাকচালক মোঃ রাজু মিয়া (২০) নামে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় আটক ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM