সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি
রাজশাহী ব্যুরো
সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ‘মিনি ম্যারাথন-২০২৬: দে ধাওয়া’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ মিনি ম্যারাথনে প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ম্যারাথনটি বিজয়-২৪ হলের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস মোঃ সালাহউদ্দিন আম্মার, এজিএস মোঃ সালমান সাব্বির, বিজয়-২৪ হল সংসদের ভিপি মোঃ রাছেল মিয়া, জিএস ইমরুল হাসান মিশকাতসহ হলের অন্যান্য শিক্ষার্থীরা।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতা-কর্মী দায়িত্বে থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন, তাদের ছাত্রত্ব বাতিল এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস, সহিংসতা ও শিক্ষাঙ্গনে ভয়ভীতির সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM