1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার হোমনায় ট্রিপল হত্যাকাণ্ডের ১০ মাস পর গ্রেফতার ২ হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহী সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তালাইমারী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার জাহাজঘাট নদীরপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফাঁদ পেতে অবস্থান নেন। একপর্যায়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তা থেকে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
একই রাতে আনুমানিক ১২টা ১৫ মিনিটে চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার চরমাজারদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি কলাবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে কাউকে না পেলেও তল্লাশি চালিয়ে খড়ের পালার নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ১৪ বোতল ভারতীয় মদ এবং ৭৭টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD