দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ১৬ জুলাই শহীদ দিবস -২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬ জুলাই"২৪ উপলক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃসিরাজদ্দৌলা জুলাই স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আজিজুল হক ।
চিত্রাঙ্গন প্রতিযোগিতায় সহযোগিতা করেন শিক্ষক দিলারা হাসেম, খাদিজা পারভীন,মোশাররাত সোহানা, মোহাম্মদ সৈয়দ।
প্রতিযোগিতায়"ক" বিভাগে প্রথম- দ্বিতীয় -তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে উম্মে কুলসুম মারিয়া, মারিয়া মামুন মিরা, ও সাদিয়া আক্তার।
খ'বিভাগে রাবেয়া আক্তার রুপা, আর্মিন আক্তার, তাসপিয়া ইয়াসমীন প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM