জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল আইমান কানিতা
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে।
বুধবার (১৫ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে এ পদক তুলে দেন। এ সময় তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন।
এ সাফল্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”
আইমান কানিতার জাতীয় স্বীকৃতিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM