রাজশাহী বিভাগে শ্রেষ্ট কাব শিক্ষক এখন শিক্ষক জয়দুল ।
জিয়াউল কবীর,(রাজশাহী জেলা প্রতিনিধি )
রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলার গোদাগাড়ীর উপজেলার জয়দুল ইসলাম।
তিনি উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার সহকারী কাবিং সম্প্রসারণ । প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের অফিস থেকে বিভিন্ন ক্যাটগরির মধ্যে শ্রেষ্ট কাব স্কাউটস শিক্ষক হিসেবে তার নাম উঠে এসেছে। নাম তালিকায় প্রকাশিত পত্রে রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষক পদক বাছাই কমিটির সভাপতি দেওয়ান মুহম্মদ হুমায়ন কবির ও সদস্য সচিব মো:সানাউল্লাহ যৌথ স্বাক্ষর রয়েছে। রাজশাহী বিভাগীয় শ্রেষ্ট কাব স্কাউটস শিক্ষক হওয়ায় গোদাগাড়ির সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর দিনে তার পথচলা আরো গৌরবময় ও উজ্জ্বল হোক একই কামনা করি আমরা।
এ বিষয়ে শিক্ষক জয়দুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কাছে শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা যিনি আমাকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন। যাঁদের সার্বিক সহযোগিতা অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের দোয়া প্রার্থী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM