1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক।

শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “শিল্পী” নাটক মঞ্চস্থ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “শিল্পী” নাটক মঞ্চস্থ।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চস্থ হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘শিল্পী’। গতকাল ১০ অক্টোবর মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল জাবিরের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ও শেরপুরের একঝাঁক নাট্যশিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। নাটকের মুখ্য চরিত্র চিত্রকরের অভিনয় করেছেন গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বী। লাইলী চরিত্রে ছিলেন নাট্যকলা বিভাগের তাহমিনা হিরা এবং চিত্রা চরিত্রে আরিফা জাহান। চিত্রকরের কৈশোরে অপূর্ব, চিত্রা চরিত্রে রোদেলা আর চিত্রকরের বার্ধক্যে দেবাশীষ চন্দ বাবু অভিনয় করেছেন।

নাটকটিতে শিল্পী জীবনের কৈশোর, যৌবন ও বার্ধক্যকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্দেশক। লাইলী চরিত্রে তাহমিনা হিরার অনবদ্য উপস্থাপন দর্শককে ছুঁয়ে যায়। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

ওইসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD