পবায় নিমগাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের আহ্বান
রাজশাহী ব্যুরো
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে নিমগাছের চারা রোপণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
সোমবার বিকেলে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত সকলকে পরিবেশ সুরক্ষায় আরও বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM