রাজশাহীতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
রাজশাহী ব্যুরো
রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের ১৪০ জন নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী। শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পেশাগত জীবনের সফলতা কামনা করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোঃ আবুল কাসেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জমসেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের কাজ করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ জমসেদ আলী বলেন, নবীন আইনজীবীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী, নবীন আইনজীবী এবং ফোরামের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবীন আইনজীবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM