রাজশাহী জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ, শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার
রাজশাহী ব্যুরো
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এ ধরনের শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM