তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ শুরু
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত; চার পদে লড়ছেন ১০ প্রার্থী
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহী (রেজি. নং–১৫৯২)-এর ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকরা ভোটকেন্দ্রে আসতে থাকেন। সকাল ৮টা থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯টার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ-সম্পাদক—এই চারটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জয়নুল আবেদীন (আনারস) এবং মোঃ আরিফুজ্জামান নবাব (জিপ গাড়ি)।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ জসিম উদ্দীন (ছাতা) ও মোঃ আনোয়ার হোসেন (মাছ)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহিদুল ইসলাম ফারুক (ফুটবল), মোঃ রিপন আলী (সূর্য) এবং মোঃ জাসিল হোসেন (গরুর গাড়ি)।
অর্থ-সম্পাদক পদে লড়ছেন মোঃ জয়নাল আবেদীন (মই) এবং মোঃ মাহিদুল ইসলাম (মোরগ)।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM