রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ
গোদাগাড়ীর ফরাদপুর সীমান্ত দিয়ে পাচারের সময় বস্তা ফেলে পালালেন মাদক কারবারি
রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার ফরাদপুর পদ্মা নদীর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, ফরাদপুর পদ্মা নদীর ঘাট এলাকা দিয়ে ভারত থেকে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করবে। পরে আভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নিয়ে ফাঁদ পাতে।
একপর্যায়ে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। তাকে আটক করতে ধাওয়া দিলে তিনি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে বস্তাটি তল্লাশি করে সেখান থেকে মালিকবিহীন ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সন্দেহভাজন মাদক কারবারিকে শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM