সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ, টার্গেটে প্রবাসী নারী ৫০ লক্ষ টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার জালিম বাজার উপজেলা গোমস্তপুর এলাকার মোঃ মিলন গনি ওরফে মিজান (৪০)-এর বিরুদ্ধে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্তের পিতার নাম মৃত হাবিবুর রহমান ও মাতার নাম উম্মেতন বেগম।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ফেসবুক, টিকটক, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নারী, বিধবা ও ডিভোর্সিদের সঙ্গে পরিচয় গড়ে তুলে নিজেকে কখনো সেনাবাহিনীর সদস্য, কখনো সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেন আবার পুলিশের এসআই । পরে বিয়ের প্রলোভন ও প্রেমের সম্পর্কের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি এ পযন্ত ৬ টি বিবাহ করছে প্রতারণা করে। তার মধ্যে বাহির দেশে অনলাইনে মিথ্যা কাজি অফিস সাজিয়ে বিয়ে নাটক করে তাদের নগ্ন ছবি ভিডিও ধারন করে ব্রাকমেল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে থাকে। এবং সবার কাছে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে একাধিক নারীর কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক বিয়ে,মাদক চুরাকারি সাথে জরিত তিনি প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বর্তমানে তার নামে কয়েকটি মামলাও চলমান রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM