কাশিয়াডাঙ্গায় ইয়াবাসহ নারী আটক, দামকুড়ায় ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫৮৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক এবং ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-পরিচালক মেহেদী হাসানের দিকনির্দেশনায় গত ১০ জুলাই ২০২৬ তারিখে কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ১ হাজার ৫৮৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে দামকুড়া থানাধীন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক রাতে জানা যায় , আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া এসকাফ সিরাপের ঘটনায় একই আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM