দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সানোয়ার হোসেন (৩২)। তিনি উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত লছির প্রামাণিকের ছেলে। পুলিশের দাবি, সানোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় জাল নোটের ব্যবসা ও ব্যবহার করে আসছিলেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ২২২টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২ লাখ ২২ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল নোটসহ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাল নোট চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM