বোয়ালিয়ায় ১০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপি সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা মো. মিনহাজুল ইসলাম ওরফে ছবির স্ত্রী মোছা. রুমা খাতুন (৩৮)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুমা খাতুনের বিরুদ্ধে এর আগেও কাশিয়াডাঙ্গা থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM