রাজশাহী শহর পরিষদ, রুয়েটের নতুন নেতৃত্বে তালহা–সামিস
রুয়েট প্রতিনিধি , রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী শহর পরিষদ, রুয়েট-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী মো. তালহা বিন কবির। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী মো. মুশারাত হোসেন সামিস।
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি রুয়েটে অধ্যয়নরত রাজশাহীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।
সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাজশাহী শহর পরিষদ, রুয়েট শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মো. তালহা বিন কবির ও সাধারণ সম্পাদক মো. মুশারাত হোসেন সামিস সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM