1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

কর্মসংস্থানের দাবিতে বগুড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ০৭ জুলাই মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন প্রদান এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলেও লপেশাগত নিবন্ধনের অভাব এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটের কারণে তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার লপূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত করা হলে একদিকে রাষ্ট্রের বিদ্যমান দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা লাভ করবে এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; এটি দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগী পদক্ষেপ। তাই বিষয়টি জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকারের আন্তরিক ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি বাস্তবায়িত হবে। সংগঠনটি ভবিষ্যতেও শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক, রিপন বিশ্বাস তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সহ-সাংগঠনিক এমদাদুল হক নাহিদ, অর্থ সম্পাদক রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনসহ বিভাগের পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD