নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের কৃতি সন্তান তিনি। গোয়ালন্দ উপজেলার ইতিহাসে তিনিই প্রথম পুলিশ কর্মকর্তা, যিনি নিজের মেধা, পরিশ্রম, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ডিআইজি মো. ওয়ালিদ হোসেন।
২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে। ২০২১ সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর দীর্ঘদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
তাঁর কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নভেম্বরে তিনি পূর্ণাঙ্গ ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের দক্ষ, মানবিক, দেশপ্রেমিক ও পেশাদার নেতৃত্ব হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
পিবিআই থেকে বিদায়ের সময় তাঁর সহকর্মীরা আবেগঘন ভাষায় স্মরণ করেন তাঁর অবদানের কথা। পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল বলেন, তাঁর নেতৃত্বে পিবিআই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং তাঁর সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্ব সহকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ডিআইজি মো. ওয়ালিদ হোসেন শুধু একজন উচ্চপদস্থ কর্মকর্তাই নন, তিনি একজন জনবান্ধব, সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব। অপরাধ দমনে যেমন তিনি দৃঢ় ও আপসহীন, তেমনি সাধারণ মানুষ ও সহকর্মীদের কাছে বিনয়ী, দায়িত্বশীল ও অনুকরণীয় একজন কর্মকর্তা হিসেবে পরিচিত।
গোয়ালন্দের মাটির এই কৃতি সন্তান তাঁর কর্মদক্ষতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে আজ সমগ্র বাংলাদেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। গোয়ালন্দের ইতিহাসে তাঁর এই অর্জন আগামী প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
দোয়া করি, স্যার ও তাঁর পরিবারের সকলে যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করেন এবং কর্মজীবনে আরও সাফল্য অর্জন করেন।
তথ্য সংগ্রহে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে, তবুও কোনো তথ্যে অসঙ্গতি বা ভুল থাকলে অনুগ্রহ করে কমেন্টে বা ইনবক্সে জানান যাচাই সাপেক্ষে দ্রুত সংশোধন করে নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM