রাজশাহীতে মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ।
রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
জানা গেছে, সকাল ৭টা ৩০ মিনিটে মাস্টার প্যারেড, সকাল ৯টা ৩০ মিনিটে মাসিক কল্যাণসভা এবং সকাল ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণসভায় পুলিশ সুপার বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য, আবেদন এবং সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সমাধান ও করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করা, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধ প্রতিরোধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভার শেষে পুলিশ সুপার সকল কর্মকর্তা ও সদস্যকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM