রাজশাহীতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের স্মারকলিপি, দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
ডেন্টাল পেশাজীবীদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজশাহী প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ডেন্টাল পেশাজীবীদের পেশাগত অধিকার, বিদ্যমান সমস্যা এবং বিভিন্ন ন্যায্য দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মাইনুল ইসলাম, সহ-সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশারাফুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ডেন্টাল পেশাজীবীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM