জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী উচনা এলাকায় জমির গাছ কেটে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগে আদালতে মামলা করেন ভুক্তভোগী নজরুল ইসলাম। উচনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, জাহিদ হোসেন, জনি হোসেন, মাসুদ হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম, আফতাব ও আঞ্জুরা বেগমসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে আদালতে মামলা করেন নজরুল।
মামলার আর্জিতে জানা যায়, উপজেলার উচনা মৌজার আর.এস খতিয়ান নং-১২৫৪, দাগ নং-২০৯ এর ২৬ শতক ভিটা জমির ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে উভয়ের মধ্যে। ২০১৭ সালে জেলা বিজ্ঞ আদালত বিবাদীদের নালিশী সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ দেন। নিষেধাজ্ঞা আদেশ সত্বেও বিবাদী গণ দলবল নিয়ে জুন মাসের শনিবার জমিতে লাগানো ২২'টি ইউক্যালিপটাস, মেহগনি ২২'টি, কদম ১'টি ও আকাশমনি ১০'টি গাছ কেটে মোট ৩ লাখ ৩৭ হাজার টাকার ক্ষতি করে। ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪/৭/১০/১৬/২০ ধারার অপরাধে নজরুল তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। উক্ত আইনে মামলা গ্রহণ করে ওয়ারেন্ট ইস্যুপূর্বক অপরাধীদের গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে ন্যায় ও সঠিক বিচারের প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত নজরুল।
এবিষয়ে রফিকুল বলেন, আমাদের জমিতে নজরুলের পরিবার জোর করে গাছ লাগায়।এক বছর আগে মেম্বার চেয়ারম্যান ও স্থানীয় সুধীজন মিলে বৈঠকের মাধ্যমে নজরুলকে গাছ কেটে নিতে বললেও কথা শোনে না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM