জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ। সোমবার উপজেলার ধরঞ্জী ইউপির শ্রীমন্তপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট সাখাওয়াত হোসেন (৫২) গ্রেফতার করে পুলিশ। সাখাওয়াত ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় উপজেলার শ্রীমন্তপুরে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাখাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। ওসি মহদোয় আরো বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশ ছদ্মবেশে সুকৌশলে সাখাওয়াতের বাড়ি তল্লাশী করে ৫০'পিচ ট্যাটবলেটসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। পরে মাদক মামলায় ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি মহদোয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM