1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা। পাঁচবিবিতে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীকে আটক। গ্রামীনফোন ৫% বিলম্ব বকেয়া আদায়ে রাজশাহীতে মানববন্ধন  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ৭৩ বছর উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউএনও, মনিষা রানী কর্মকারের উদ্যোগে শিবালয় ভূমি অফিসে সেবায় স্বচ্ছতা, রাজস্ব আদায়ে শতভাগ সাফল্য জনদুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্যান্ডবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও, মনিষা রানী কর্মকার বগুড়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ভূমি দখলের অভিযোগে সাইফুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

 

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার ৬ নম্বর দুবলহাটি ইউনিয়নের সনলিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার বিকেল  ৬টায় সনলিয়া ডিপের মোড় (তিনমাথা) এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন ৬ নম্বর দুবলহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি হারুন-অর-রশিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাইদার আলী শাহ, ৭ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তব্যে হারুন-অর-রশিদ বলেন, গত ২৫ এপ্রিল একটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং প্রয়োজনে মানহানির মামলা করার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, প্রায় ৩০ বছর আগে জমিটির মূল মালিক ভারতে চলে যাওয়ার পর প্রায় ২ শতক জমি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে স্থানীয় বাসিন্দারা জায়গাটি জনসাধারণের ব্যবহারের জন্য একটি মোড়ে পরিণত করেন। বর্তমানে সেখানে প্রতিদিন স্থানীয়রা বসেন এবং কাঁচাবাজারের ছোটখাটো কেনাবেচা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেখানে একটি গোলাকার বসার স্থান নির্মাণ এবং একটি বটগাছ রোপণ করা হয়েছে।

তার অভিযোগ, সম্প্রতি সাইফুল ইসলাম জমিটি নিজের কবলাকৃত দাবি করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট, সিমেন্টসহ নির্মাণসামগ্রী এনে দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাধা দিলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

হারুন-অর-রশিদ বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, তাই এখানে কারও কাছে চাঁদা দাবি করার প্রশ্নই ওঠে না। রাজনৈতিকভাবে আমাকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী দাবি করেন, জনসাধারণের ব্যবহৃত এ স্থান কোনোভাবেই দখল করতে দেওয়া হবে না। যদি সাইফুল ইসলামের নামে বৈধ দলিল থেকে থাকে, তবে তিনি দলিল অনুযায়ী প্রকৃত স্থানে গিয়ে দাবি প্রতিষ্ঠা করবেন। জনস্বার্থে ব্যবহৃত এই জায়গা দখলের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও তারা জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD