1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির
আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

মোঃ আজমল হোসেন

বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে বাড়ী এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের প্রতিবন্ধি, অসহায়, হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী ১৫জনকে দু’টি করে ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও একটি করে সঞ্চয়ী ব্যাংক ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD