1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার নিন্দা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ জুন দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা রফিক আকন্দ ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মাথায় গুরুতর আঘাত করা হয়। হামলায় তাঁর মা জোসনা বেগমও আহত হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গুরুতর আহত সম্রাট হোসেন বাপ্পা দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৪ জুলাই রাতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান অপরাধীদের রক্ষা করার ঢাল হতে পারে না। ক্ষমতার প্রভাব বা ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে এজাহারভুক্ত বাকি আসামি ও ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা সকল সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মরহুম সম্রাট হোসেন বাপ্পার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ছবি সংগৃহীত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD