রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মোঃ রুহুল আমিন ওরফে টগর (৪৯), তাঁর স্ত্রী মৃত জয়নাল আবেদীনের মেয়ে মোছাঃ রিতা বেগম (৩৯) এবং একই থানার দরগাপাড়া গ্রামের মোঃ হামীম হোসেনের ছেলে মোঃ তাহামীম হোসেন ওরফে মীম (২৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করে মোট ২ গ্রাম হেরোইন ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৯ হাজার ১৬০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM