রাজবাড়ী প্রতিনিধি | রাজবাড়ী:
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ীতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় হাফ-ডে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বরস্থ পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং ‘স্বাধীনতা’ প্রকল্পের ফোকাল পারসন মো. নুরে আলম। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি।
ওরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার উপায়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে রাজবাড়ী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্থানীয় সংগঠন।
আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এ প্রকল্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM