1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

পাঁচবিবিতে এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

পাঁচবিবিতে এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ।

____ মোঃ শাহাবউদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

গত ০৯ ই অক্টোবর সোমবার জয়পুরহাটের পাঁচবিবির রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া এলাকার একটি কলাবাগান থেকে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত মরদেহ উদ্ধার করে দুপুর দুইটার দিকে মর্গে পাঠায় পুলিশ।

নিহত রবিউলের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামে। তার বাবার নাম কাজীতুল্লাহ শেখ বলে জানা গেছে।

স্থানীয়দের কাছে জানা যায় , রবিউল ইসলাম প্রায় ১৫ বছর আগে পাঁচবিবি উপজেলার মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সাথে তাহার আপসের মাধ্যমে তালাক হলে তার স্ত্রী সিরাজগঞ্জ চলে যান। এদিকে রবিউল ৪-৫ দিন আগে থেকে নিখোঁজ হন। পরে সোমবার দুপুরে সিনেমা হল সংলগ্ন কলা বাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD