রাজবাড়ী প্রতিনিধি :
শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন।
এনটিভির রাজবাড়ী প্রতিনিধি মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, বাসসের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, এ. মজিদ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছরের পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করেছে এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমে এনটিভি একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, এনটিভি শুধু একটি সংবাদমাধ্যম নয়, দেশের টেলিভিশন ও বিনোদন অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকদের আস্থা ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM