আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী শ্যামল (৩৮) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১ জুলাই) দুপুর ৩টার দিকে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত শ্রী শ্যামল আক্কেলপুর থানার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর পূর্বপাড়ায় অবস্থিত শ্যামলের নিজস্ব ফার্মেসিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তার হেফাজত থেকে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার করা ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জেলার মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM