স্টাফ রিপোর্টার, সাভার | খায়রুল ইসলাম অভিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান খান নাঈম, সাধারণ সম্পাদক সামিউল হক সামির, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহীম মিয়া বাহাদুর এবং সাবেক যুবদল নেতা একেএম মাহবুবুর রহমান খান।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মিজানুর রহমান, মামুন খন্দকার ও কাজী জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM