রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোদাগাড়ী উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলার নেসকো অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলের নেতাকর্মীরা বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব আব্দুল আলীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব এবং এনসিপি সমর্থিত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং কাকনহাট এনসিপির সদস্য সচিব জহুরুল ইসলাম। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জনস্বার্থে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে গোদাগাড়ী উপজেলায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM